ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৫, ১২:১৩আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৩

রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎপর হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরঅংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।

ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন, ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল- চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এর আগে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি, তবে সম্পূর্ণ আপডেট এখনও হাতে আসেনি। প্রায় এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তদন্ত এখনও চলছে। সব তথ্য হাতে পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছি।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বিরতি কি বাড়ছে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বিরতি কি বাড়ছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘লালকার্ড’ প্রদর্শন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘লালকার্ড’ প্রদর্শন
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা