ঢাবি প্রশাসন ও ডাকসুর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগে শিক্ষার্থীদের মোনাজাত

ঢাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩১আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) 'দ্বিচারিতাকারী' অভিহিত করে তাদের শিক্ষার্থীবান্ধব হওয়ার কামনায় মোনাজাত করেছেন একদল শিক্ষার্থী।

 শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে নিরাপদ আবাসনের দাবিতে কাঁথা বালিশ নিয়ে অবস্থান করার সময় তারা এই মোনাজাত করেন।

উপাচার্যের উদ্দেশে মোনাজাতকারী শিক্ষার্থী বলেন, "এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর গুরু দায়িত্ব আল্লাহ আপনি তাকে দিয়েছেন। এই গুরু দায়িত্ব যাতে তিনি পালন করতে পারেন সেই সব সক্ষমতা তাকে দান করেন।"

ডাকসুকে শিক্ষার্থীদের প্রতিবাদের কন্ঠস্বর হওয়ার কথা ছিল উল্লেখ করে মোনাজাতে তারা বলেন, "কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাকসুর ভিপি মহোদয় সারাদিন ধরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা দেশভরে ক্যাম্পেইন করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ঘুমাতে পারছে না, ভয়ের চোটে আতঙ্কের চোটে তারা ভিসি চত্বরে অবস্থান করছে; কিন্তু এতক্ষণ পর্যন্ত ভিপি মহোদয় তো আসতে পারেন নাই, তার কোনও প্রতিনিধিকেও আমাদের সঙ্গে কথা বলার জন্য পাঠাতে পারেন নাই।"

তারা আল্লাহর কাছে ডাকসু প্রতিনিধিদের 'শিক্ষার্থীদের প্রতি সহমর্মী হওয়ার তৌফিক' চেয়ে দাবি জানান। তারা আল্লাহর কাছে সারা বাংলাদেশের সব শ্রেণীপেশার মানুষের নিরাপত্তাও প্রার্থনা করেন।

/এম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের