ঢাবির বিজয় একাত্তর হলসংলগ্ন দোকানে আগুন

ঢাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনের এক্সটেনশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে/সংগৃহীত

অগ্নিকান্ডের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসান আল বান্না। তিনি জানান, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে এবং সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং মোট চারটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।

ঢাবির বিজয় একাত্তর হলসংলগ্ন দোকানে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘বিজয় একাত্তর হলের ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছিল। দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কোনো হতাহত নেই।’

ঢাবি প্রক্টর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হলসংলগ্ন একটি দোকানের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।’

/এসকে/এমএইচআর/
সম্পর্কিত
কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
ঢাবির ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে, অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
সর্বশেষ খবর
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’