রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ২ লাখ ৭২ হাজার আবেদন, এক আসনে লড়বেন ৬৮ জন

রাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৬ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত সোমবার। এ বছরের ভর্তিযুদ্ধে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা তিন হাজার ৯৯৭টি। ফলে একটি আসনের বিপরীতে লড়বেন ৬৮ জন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

তিনি বলেন, ‘গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ করা হয়েছে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইতিমধ্যে এ বছরের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

চলতি বছরে তিনটি ইউনিটে মোট দুই লাখ ৭২ হাজার ৬২৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ১১ হাজার ৫১৪ জন আবেদন করেছেন, যেখানে এক হাজার ৮৯৭টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৯ জন। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। এখানে মোট ৫৬৪টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ জন। শাখাভিত্তিক হিসেবে বাণিজ্য শাখায় প্রতি আসনে লড়ছেন প্রায় ৪৯ জন এবং অ-বাণিজ্য শাখায় প্রায় ৬৬ জন। 

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আবেদন পড়েছে এক লাখ ২৬ হাজার ২২৫টি। এই ইউনিটের এক হাজার ৫৩৬টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৮২ জন। শাখাভিত্তিক হিসাব অনুযায়ী বিজ্ঞান শাখায় প্রতি আসনে প্রতিযোগী প্রায় ৮১ জন এবং অ-বিজ্ঞান শাখায় প্রতি আসনে লড়ছেন প্রায় ১৩৫ জন।

এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় হবে। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
৮৩ জন নিয়োগ পেলেও মেধাতালিকায় ৫৪তম হওয়া জাহিদ চাকরি পাননি
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!