জকসুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৬:১২ আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রাথমিক হিসাব অনুযায়ী, নির্বাচনে মোট ভোটের ৬০ শতাংশের বেশি পড়েছে।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে বর্তমানে সংশ্লিষ্ট রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টরা ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জমা দিচ্ছেন। 

নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, “বিকেল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে সবগুলো কেন্দ্রের ফলাফল সমন্বয় করার পর চূড়ান্ত শতাংশ এবং বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”

ড. জুলফিকার আরও যোগ করেন, নির্ধারিত সময় বিকেল ৩টা পর্যন্ত যারা লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যেকের ভোট গ্রহণ করা হয়েছে। তবে ৩টার পর নতুন করে কাউকে লাইনে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি। তিনি মনে করেন, শীতের তীব্রতা কিছুটা কম থাকলে ভোটার উপস্থিতির হার আরও বাড়তে পারতো। 

নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সৈয়দা ইশরাত নাজিয়া। তিনি বলেন, “আমাদের কেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে কোনও ধরনের অভিযোগ পাওয়া যায়নি, যা একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিফলন।”

উল্লেখ্য যে, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬৪৫ জন। এখন বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করলো প্রশাসন
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
‘ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে’, জবিতে সুইডিশ অধ্যাপক
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি