নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: জকসুর প্রতিবাদ

জবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৩ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২০

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যা এবং সারা দেশে সংগঠিত হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শুক্রবার (২৭ ফেব্রয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে; ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না; আমার বোন কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, নির্বাচনের পর সহিংসতা থামেনি। পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। সমাজে এখনও নৈরাজ্য থামেনি। পুলিশ প্রশাসন এখনও গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে। সরকার এসব মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ দেশে সবাই যাতে বাঁচতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি।

জকসু সদস্য ও ইনকিলাব মঞ্চনেত্রী শান্তা আক্তার বলেন, নরসিংদীর এই ধর্ষণ-হত্যা দীর্ঘদিনের বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। প্রত্যেক নাগরিকের দলের পরিচয় ছাড়া ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। প্রত্যেককে ঘটনার ন্যায়বিচার কমনা করছি।

জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। এখন স্বাধীন বিচার বিভাগ কোথায়? আপনারা মসজিদ, মন্দিরসহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।

এ সময় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, এই রাষ্ট্র ধর্ষকদের বিচার করতে ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে পাথর দিয়ে মানুষ হত্যা, লোহার রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষ মারা হয়েছে, যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে জকসু ভিপি আরও বলেন, আমাকেও মেরে বুড়িগঙ্গায় ফেলেতে পারে। সেই হত্যার বিচার হবে কিনা কেউ জানে না। হাদী ভাইয়ের মতো বলতে চাই, আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলবেন।

উল্লেখ্য, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষে খেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

/আরকে/
সম্পর্কিত
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন কবে থেকে
সর্বশেষ খবর
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
সীমান্তে এক মাসে ২৭৩ কোটি টাকার পণ্য জব্দ
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হুজুরকে পিটুনি
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
২৬ বছর পর ‘হাম-মুক্ত’ মর্যাদা হারালো যুক্তরাষ্ট্র: প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা