ঢাবি শিক্ষার্থীকে মারধর: শাহবাগ থানা থেকে এজাহার প্রত্যাহার করলেন মা 

ঢাবি প্রতিনিধি 
১০ মার্চ ২০২৬, ২০:২১আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের মা শাহবাগ থানায় দায়ের করা এজাহারটি প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) এবং ভুক্তভোগীর মা পারভীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা পারভীন আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার জমা দেন। ওই এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযোগটি প্রত্যাহার করা হলো, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। 

ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। গত সোমবার ভোররাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা।  

রাহিদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা এই মারধরের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। 

/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বকাপ ফাইনালে ঢাবি ক্যাম্পাসে নিয়ন্ত্রিত থাকবে বহিরাগত প্রবেশ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
সর্বশেষ খবর
চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন
চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন
বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় আরও দুজনের সাক্ষ্য
বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় আরও দুজনের সাক্ষ্য
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
বিমানবন্দরে ফলের ক্যারেটে মিললো ১৬ কেজি স্বর্ণ
দুর্নীতির তদন্তের মুখে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট
দুর্নীতির তদন্তের মুখে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা