সুস্থভাবে বেঁচে থাকার উপযোগী দূষণমুক্ত এবং সবার জন্য সমান সুযোগসম্পন্ন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ, মিশন গ্রিন বাংলাদেশ এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘কেমন পরিবেশ চাই’ শীর্ষক সংলাপ থেকে এই দাবি তোলেন বক্তারা।
বাংলাদেশের নদী দখল, বন নিধন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে জনস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা যেভাবে হুমকির মুখে পড়ছে, তা নিয়ে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একইসঙ্গে নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং গণমাধ্যমে পরিবেশগত ইস্যুকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানানো হয়।








