চাঁদাবাজির তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি 

জবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১৯:৩৭আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৯:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করে দিয়েছে তদন্ত কমিটিও। চাঁদাবাজির সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়ে জারি করেছে গণবিজ্ঞপ্তিও।

সোমবার (৩০ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লেখিত ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য বা ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদেরকে নিম্ন স্বাক্ষরকারীর কাছে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।

/এবিএম/
সম্পর্কিত
জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 
ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে ওসি ও বিএনপি নেতাদের কাছে চাঁদা দাবি
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
ভূগর্ভস্থ কেন্দ্রে পারমাণবিক সেন্ট্রিফিউজ সরাচ্ছে ইরান, দাবি ইসরায়েলের
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
এক কিশোরীর সাহস, বদলে যাচ্ছে পুরো গ্রামের ভবিষ্যৎ
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
অফিসিয়াল রিলিজের আগেই কি পিসিতে চলবে জিটিএ ৬?
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সহকর্মীর শেষ ইচ্ছা আজও তাড়া করে ফেরে মেহেরুন নেসাকে 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না