জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ফারুকীসহ সংশ্লিষ্টদের বিচার দাবি

ঢাবি প্রতিনিধি  
০৮ এপ্রিল ২০২৬, ২২:১৪ আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩

জাতীয় জাদুঘর, “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর” ও জিয়া স্মৃতি জাদুঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘বিপ্লবী ছাত্র-জনতা’ নামে একটি সংগঠন।

বুধবার (৮ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আবু তৈয়ব হাবিলদার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় জাদুঘরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তারা সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী, স্থপতি মেরিনা তাবাসসুম, জাদুঘরের মহাপরিচালক (ডিজি), কথিত সমন্বয়ক তানজিম বিন ওহাব এবং প্রশাসন ও অর্থ বিভাগের সচিব সাদিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, জাদুঘর রাষ্ট্র ও জাতির গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষাও নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে ভুয়া টেন্ডার, ব্যাকডেটেড কাগজপত্র, অস্বাভাবিক ব্যয় দেখানো, একই কাজের একাধিক বিল উত্তোলন এবং পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ বণ্টনের মতো অনিয়ম হয়েছে, যা সুসংগঠিত আর্থিক জালিয়াতির ইঙ্গিত দেয়।

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, জাদুঘরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ড উপেক্ষা করা হয়েছে, যা দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে।

এ সময় আয়োজকরা অভিযোগ করেন, মানববন্ধনের আগে প্রদর্শনের জন্য আনা একটি ব্যানার জাদুঘর কর্তৃপক্ষ ছিনিয়ে নেয় এবং তা ফেরত দেওয়া হয়নি। তারা এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান।

মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— অভিযোগগুলোর নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, তদন্ত চলাকালে জিজ্ঞাসাবাদ এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের সম্পদ জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আবু তৈয়ব হাবিলদার, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের সভাপতি জালিস মাহিমুদ প্রমুখ। উপস্থিত ছিলেন শফিকুর রহমান রুমমান, আবদুল্লাহ আল হোসাইন, ফুয়াদ স্বনম, আমিনুল ইসলাম ইমন, তরিকুল ইসলাম, আজগর হোসেন জিহাদ, মুজাহিদ ইব্রাহিম, ইয়াকুব হোসেন লিমন, খন্দকার মারুফ হোসেন ও মোজাম্মেল হোসেনসহ অন্যরা।

ছাত্র জনতার ঐক্য মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল হোসাইন বলেন, জাদুঘর সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তার দাবি, এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, জাদুঘর সংশ্লিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছেন এবং প্রকল্পের নামে বিভিন্ন অনিয়ম করেছেন।

/এম/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন