ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৮:৫২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫২

অনলাইনে দেখা কোনও ছবির উৎস জানা না থাকলে সেটি কোথা থেকে এসেছে, অন্য কোনও ওয়েবসাইটে আগে প্রকাশিত হয়েছে কি না কিংবা ছবিতে থাকা ব্যক্তি, স্থান বা বস্তুটির পরিচয় কী, এসব তথ্য খুঁজে বের করা বেশ কঠিন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছবি সম্পর্কে কোনও বিবরণ না থাকলে সাধারণ সার্চে অধিকাংশ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত তথ্য মেলে না। এ ধরনের অনুসন্ধানে গুগলের রিভার্স ইমেজ সার্চ সুবিধা কাজে লাগতে পারে। এতে কোনও শব্দ লিখে খোঁজার পরিবর্তে সরাসরি ছবির মাধ্যমেই ইন্টারনেটে থাকা একই বা কাছাকাছি ছবির পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও তথ্য খুঁজে পাওয়া যায়।

রিভার্স ইমেজ সার্চ কীভাবে কাজ করে

সাধারণ অনুসন্ধানে তথ্য খুঁজতে সার্চ বক্সে নির্দিষ্ট শব্দ লিখে সার্চ করতে হয়। তবে রিভার্স ইমেজ সার্চে কোনও শব্দের পরিবর্তে ছবিকেই অনুসন্ধানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ব্যবহারকারী কোনও ছবি আপলোড করলে বা ছবির লিংক দিলে সার্চ ইঞ্জিন ছবিটির দৃশ্যমান বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ইন্টারনেটে থাকা অন্যান্য ছবির সঙ্গে মিল খোঁজে। এরপর ফলাফলে একই বা কাছাকাছি ছবির পাশাপাশি সেগুলোর সম্ভাব্য মূল উৎস এবং সংশ্লিষ্ট ওয়েবপেজের লিংক দেখায়।

এ সুবিধার মাধ্যমে কোনও ছবির মূল উৎস খোঁজার পাশাপাশি একই ছবির বিভিন্ন সংস্করণ শনাক্ত করা এবং ছবিতে থাকা পণ্য, স্থান বা বস্তুর পরিচয় জানা সম্ভব। তবে ব্যক্তিগত বা লকড অ্যাকাউন্টে থাকা ছবি সার্চ ইঞ্জিনে সূচিবদ্ধ না থাকলে সেগুলোর উৎস খুঁজে পাওয়া যায় না।

মোবাইলে যেভাবে ছবি দিয়ে সার্চ করবেন

অ্যান্ড্রয়েড ও আইফোন, উভয় ডিভাইসেই গুগল অ্যাপ কিংবা ব্রাউজার থেকে রিভার্স ইমেজ সার্চ করা যায়। এ জন্য প্রথমে গুগল অ্যাপ খুলে সার্চ বক্সে থাকা গুগল লেন্সের আইকনে ট্যাপ করতে হবে। এরপর ফোনের গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ছবি নির্বাচন করতে হবে। চাইলে ক্যামেরা চালু করে সরাসরি কোনও বস্তু বা স্থানের ছবিও তুলে সার্চ করা যাবে।

ছবি নির্বাচনের পর প্রয়োজন হলে ছবির নির্দিষ্ট অংশ ক্রপ করে নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। এতে পুরো ছবির পরিবর্তে শুধু নির্বাচিত অংশের সঙ্গে মিল থাকা ফলাফল পাওয়া সহজ হয়। এরপর গুগল লেন্স ছবির সঙ্গে সম্পর্কিত ওয়েবসাইট, একই ধরনের ছবি এবং প্রাসঙ্গিক তথ্য দেখাবে।

ওয়েবপেজে থাকা কোনও ছবি খুঁজতে চাইলে গুগল অ্যাপে পেজটি খুলে নিচের তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর ‘সার্চ স্ক্রিন উইথ গুগল লেন্স’নির্বাচন করে ছবির নির্দিষ্ট অংশে ট্যাপ করলেই সার্চিং প্রক্রিয়া শুরু হবে।

কম্পিউটারে যেভাবে রিভার্স ইমেজ সার্চ করবেন

কম্পিউটারে গুগল ডটকমে গিয়ে সার্চ বক্সের গুগল লেন্স আইকনে ক্লিক করতে হবে। এরপর নিজের কম্পিউটার থেকে ছবি আপলোড অথবা ছবিটি নির্ধারিত জায়গায় টেনে এনে ছেড়ে দিলেই সার্চ শুরু হবে। এ ক্ষেত্রে জেপিজি, পিএনজি, বিএমপি ও ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করা যায়।

এ ছাড়া গুগল ইমেজ সার্চে কোনও ছবি খুলে সেটির পাশে থাকা লেন্স আইকনে ক্লিক করেও সার্চ করা সম্ভব। ব্রাউজারে কোনও ওয়েবপেজে থাকা ছবি খুঁজতে ক্রোমের ওয়েব ঠিকানার পাশে থাকা গুগল লেন্স আইকন নির্বাচন করে ছবির ওপরের অংশ নির্দিষ্ট করতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা
সর্বশেষ খবর
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
বাফুফের সিদ্ধান্ত পেয়েছেন ডুলি, পরিকল্পনা করছেন ২০২৭ সালের
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন