সরকারি আটা গায়েব, খাদ্য কর্মকর্তা বললেন, ‘এত কথা কওয়া লাগবে ক্যা, সবাই মিলে খাই’

জয়পুরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫

জয়পুরহাটের কালাই উপজেলায় ন্যায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— কালাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন আহম্মেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মো. মাহমুদুন্নবী সরকার এবং সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মোমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত আক্কেলপুর, কালাই ও ক্ষেতলালে বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি শুরু হয়। এই তিন উপজেলায় প্রতিদিন ২ টন আটা (৪০ বস্তা) ও ২ টন চাল বরাদ্দ ছিল। একজন সুবিধাভোগী ২৭০ টাকায় ৫ কেজি আটা ও ৫ কেজি চাল কিনতে পারেন।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ৪০ বস্তা আটা বরাদ্দের বিপরীতে বিক্রয়কেন্দ্রে মাত্র ২০ বস্তা আটা রাখা হতো। বাকি ২০ বস্তা আটার কোনো হদিস পাওয়া যেত না। ফলে অনেক সুবিধাভোগী চাল পেলেও আটা ছাড়াই বাড়ি ফিরতেন। গত ২৭ জুলাই (সোমবার) সকালে বিক্রয়কেন্দ্রে গিয়ে স্থানীয়রা ৪০ বস্তার জায়গায় ২০ বস্তা আটা দেখতে পেয়ে প্রতিবাদ শুরু করেন।

এ বিষয়ে জানতে কয়েকজন সাংবাদিক উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদের সঙ্গে কথা বলতে যান। তাদের গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, খাদ্য কর্মকর্তা বলছেন, ‘এত কথা কওয়া লাগবে ক্যা, কয় টন বরাদ্দ? এতদিন পর আচ্ছেন। সবাই মিলেমিশে খাই। এখানে তেমন কিছু নাই। যা হবে ভাই-ব্রাদার মানুষ, সবাই মিলে মিশে খামু। আর আপনারা যদি কন বন্ধ করে দিতে, কাল থেকে বন্ধ করে দিমু।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আটা সরবরাহের দায়িত্বে রয়েছে সাদিয়া ফ্লাওয়ার মিলস। মিলটির ব্যবস্থাপক জহুরুল ইসলাম জানিয়েছেন, তারা নিয়ম অনুযায়ী প্রতিদিন ৪০ বস্তা করেই আটা সরবরাহ করেছেন। সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রম চলে। বিক্রির আগের দিন মিল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় আটা বিক্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। কালাই উপজেলা সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মোমিন ৪০ বস্তা আটা বুঝে নিয়ে প্রাপ্তিস্বীকারপত্রে সই করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ূন আহম্মেদকে কালাই কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিল আহমেদ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কালাই থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রায়ের দিন ধার্য
ওষুধের কৃত্রিম সংকট, দলিল নিবন্ধনে ঘুষসহ চার অভিযোগে দুদকের অভিযান
প্রকৌশলী জনগণের অর্থে বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন: টিআইবি
সর্বশেষ খবর
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক