ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম-এর ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম’ উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বরের (বৃহস্পতিবার) পরিবর্তে ২৩ সেপ্টেম্বর (বুধবার) একদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে।’









