ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

ঢাবি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৬, ১৫:১৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৫:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দুটি স্থানে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ভেতরে এসব বিস্ফোরণ ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, এফবিএসের ভেতরে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত লাগে এবং অন্যজনের হাতে সামান্য আঘাত লাগে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।

আহত ব্যক্তিদের মধ্যে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তার মাথায় আঘাত লেগেছে। অন্য আহত ব্যক্তির হাতে সামান্য আঘাত লাগে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানা গেছে। তার নাম এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন দুটি ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। 

বিস্ফোরণে কেউ আহত হয়েছেন কি না, জানতে চাইলে প্রক্টর জানান, এফবিএসের ডিন তাকে সেখানে একজন গাড়িচালক আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

আহত ব্যাক্তি হচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক তাসনীম নাভিলা ইসলাম এর গাড়ির ড্রাইভার সোহেল

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
ধানমন্ডি-৩২ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল নিস্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল টিম
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
শহীদ নূর হোসেন দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
এক কারখানার উত্তেজনা ছড়ালো আশপাশে, ছুটি ঘোষণা একাধিক কারখানায়
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
হঠাৎ কেন যুক্তরাজ্যের ঘাঁটি থেকে সামরিক বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র?
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ