‘সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে’

বিইউবিটি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ১৯:৪৯আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২০:০৭

বক্তব্য রাখছেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে এখন থেকেই শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ।
গত সোমবার (২১ মার্চ) মিরপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আবু সালেহ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের গুণাবলী, মানবিক গুণাবলি ও তার মহান অবদান তুলে ধরেন|
তিনি বলেন, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনের অবদান আমাদের জীবনে অনন্য উদাহরণ হয়ে আছে| তরুণ প্রজন্মকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এখন থেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে|
বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সরওয়ার কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনয়ারুল হক, প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা প্রমুখ।
/এইচপি/এসএনএইচ/

সম্পর্কিত
বিইউবিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিইউবিটিতে শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী পালিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি