গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল

গণবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৬, ১৬:০০আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৬:০৪

গণবি’র ভর্তি পরীক্ষা ১৫ এপ্রিল সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণ বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় অফিস থেকে শিক্ষার্থীরা ৫শ’ টাকায় ভর্তি পরীক্ষার ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে সিজিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করা যাবে। ১৪ এপ্রিল মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ বছর ১৯টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।

/এসএনএইচ/

সম্পর্কিত
তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন
গণবি ছাত্র সংসদের অভিষেক ৪ এপ্রিল
গণবি’র রাজনীতি ও প্রশাসন বিভাগের যুগপূর্তি পালিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি