সেনানিবাসে ‘পদাতিক সরণী’ উদ্বোধন করলেন মেয়র আনিসুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ মে ২০১৬, ২০:৪৯ আপডেট : ১১ মে ২০১৬, ২০:৫১

সেনানিবাসে ‘পদাতিক সরণী’ উদ্বোধন করছেন মেয়র আনিসুল হক ঢাকা সেনানিবাসের মধ্যে ‘পদাতিক সরণী’ নামে নতুন একটি সড়কের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেয়র নির্ধারিত অংশের সড়ক উদ্বোধন করেন।

পদাতিক সরণী উন্নয়ন প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (পশ্চিম) সার্বিক তত্ত্বাবধানে ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের অধীনে নির্মাণ করা হয়। নির্দিষ্ট সময়ের ২ মাস আগেই সড়কের কাজটি শেষ হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সামরিক ও অসামরিক ব্যক্তিদের যাতায়াত ব্যবস্থা উন্নত, সহজতর ও নিরাপদ হবে।

জানা গেছে, এক বছর মেয়াদকালে সম্পন্ন করার উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে গত বছরের ১৭ মে সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ১৫ মিটার চওড়া ৪ লেনের এ রাস্তাটি ৯৫০ মিটার দীর্ঘ এবং এতে ১২৩৪ মিটার দীর্ঘ টাইলস পেভমেন্টের ফুটপাতসহ ড্রেন এবং ১১৬৯ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর জেসিও এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিজামীর ফাঁসিতে পাকিস্তানের কান্না
/এমও/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ অক্টোবর, ২০২৬)
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল