অসুস্থ কবি সৈয়দ শামসুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তানভীর আহমেদ, লন্ডন থেকে
১৭ মে ২০১৬, ০৮:১১আপডেট : ১৭ মে ২০১৬, ০৮:১৬

সৈয়দ হকের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হোটেল সুইটে সব্যসাচী কবি ও লেখক সৈয়দ শামসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় কবির স্ত্রী ডা. আনোয়ারা সৈয়দ হক এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কবি শামসুল হকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোয়া করেন তিনি যেন শিগগির সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন।
আরও পড়তে পারেন: আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চাইবে পুলিশ
বাংলা সাহিত্য ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সৈয়দ হকের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সব-সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। তিনিও কবির দ্রুত আরোগ্য কামনা করেন।
বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য দি গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বর্তমানে সেন্ট্রাল লন্ডনে তাজ হোটেলে অবস্থান করছেন। 

কবি সৈয়দ শামসুল হক বর্তমানে দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।

আরও পড়তে পারেন: পুলিশের সাপোর্ট সেন্টারেই ভিকটিম ভিকটিমাইজড!


/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি