আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান

পরিকল্পনার অভাবে ভোগান্তি ব্যবসায়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৬, ১২:৪২ আপডেট : ২১ মে ২০১৬, ২২:২৭

‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে কথা বলছেন মেয়র আনিসুল হক

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরাসরি উচ্ছেদ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। মেয়রের একবছর পূর্তিতে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, 'এগুলো সরাসরি তুলে দেওয়া হয়তো সম্ভব নয়। তবে সম্ভাবনার জায়গায় সমঝোতা করতে হবে।'

বৈঠকে বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ বলেন, 'আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যাধিক্য আছে, সবাই মানে। বাসিন্দাদেরও সমস্যা হচ্ছে। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কতটুকু সরাতে হবে, সবটা নাকি কিছুটা এগুলোর সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। রাজউক থেকেও বলা হচ্ছে না- কতটুকু থাকতে পারবে। মানুষকে অবগত করা বা তাদের সঙ্গে নিয়ে পরিকল্পনার জায়গাও দেখা যায় না। একেক সময় একেক জনের কাছ থেকে আল্টিমেটাম আসে। কিছুই হয় না। অরাজকতা চলতেই থাকে।'

এ বিষয়ে আরও খবর পড়ুন-

যানজট নিরসনে মেয়রের কিছু করার নেই: আনিসুল হক

এ কথার পরিপ্রেক্ষিতে মেয়র আনিসুল হক বলেন, 'আইন অনুযায়ী আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না। ধানমণ্ডির বাইরের মানুষ ধানমণ্ডিতে আসবে কেন- এমন প্রশ্ন করে মানুষকে আটকে রাখা যাবে না। যে যেখানেই পারছে সেখানেই দোকান তুলে দিচ্ছে। কোনওটাই হয়তো আইনসিদ্ধ নয়। এই আইন যখন ড্যাপ করেছিল তখন ১ কোটি ৬০ লাখ বাসস্থান হবে ভেবেছিল। তাহলে বাণিজ্যিক এলাকা নেই কেন? সেজন্যই আমি সমঝোতার কথা বলছি। সরাসরি তুলে দেওয়া হয়তো সম্ভব হবে না। ফলে সম্ভাবনার জায়গাগুলোতে সমঝোতা করতে হবে।'

/ইউআই/এমআর/ এএইচ/



সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ