৩৭টি হত্যাকাণ্ডের ২৫টিতে জড়িত জেএমবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ১৬:১৯আপডেট : ২২ মে ২০১৬, ১৮:৩৫

আমির হোসেন আমু সম্প্রতি দেশে যে আলোচিত ৩৭টি হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
তিনি জানান, ৩৭টি হত্যাকাণ্ডের ২৫টির সঙ্গে জেএমবি, আটটির সঙ্গে আনসারুল্লাহ ও চারটির সঙ্গে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তবে আইএসের সম্পৃক্ততা এখনও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বেশিরভাগ মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ৬টিতে চার্জশিট দেওয়া হয়েছে আর ৩১টি মামলা দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে।
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ঃরবিবার দুপুর আড়াইটায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত্র মন্ত্রিসভার কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, হত্যার হুমকি যে কেউ যে কাউকে দিতেই পারে, তবে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ এখনও পাওয়া যায়নি বলেও তিনি জানান।

তনু হত্যা প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, প্রথম ময়নাতদন্তে বিভ্রান্তি ছিল তবে দ্বিতীয় ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া ডিএনএ টেস্টে তিন ধর্ষকের জড়িত থাকার প্রমাণ মিলেছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করা হবে।

মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, এলজিআরডিমন্ত্রী, আইনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, তথ্যমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ছাড়াও পুলিশের আইজি, র‌্যাবের ডিজি, ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উচ্চ প্রবৃদ্ধি ও সুষম বণ্টনের বাজেট প্রায় চূড়ান্ত

/জেইউ/এআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
ছাত্রদল-শিবির সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত 
ছাত্রদল-শিবির সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত 
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই