একদিনে তিন ঘটনায় ১০ জনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৬, ১৯:৫২আপডেট : ৩১ মে ২০১৬, ২১:০৬

আদালত ব্যাংক ডাকাতি, শিশু হত্যার ঘটনায় সারাদেশে ১০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বরগুনা, নেত্রকোনায় শিশু হত্যা ও ঢাকার আশুলিয়ায় ব্যাংক ডাকাতির দায়ে এসব মৃত্যুদণ্ড দেন বিভিন্ন আদালত।
বাংলা ট্রিবিউনের রিপোর্টার ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো সংবাদে এসব তথ্য জানা গেছে।
সকালে আশুলিয়ার কাঠগড়া বাজারের কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায় ছয় জঙ্গির মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, মো. জসীমউদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ। এদের মধ্যে পলাশ পলাতক রয়েছেন।

এছাড়া শিশু হত্যার ঘটনায় নেত্রকোনা ও বরগুনায় ৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনায় শিশু রবিউল হত্যা মামলার একমাত্র আসামি মিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালতের বিচারক মো. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের মামলার লিখিত রায় পরে শোনান। এসময় রবিউল হত্যা মামলার একমাত্র আসামি মিরাজকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমান করা হয়। একই সঙ্গে ২০১ ধারায় লাশ গোপন করার অভিযোগে ৭ বছরের সশ্রম কারদণ্ডসহ দশ হাজার টাকা জরিমানাও করা হয়।

অন্যদিকে নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, জেলার কেন্দুয়া উপজেলায় শুক্কুর আলী (১২) নামে এক শিশুকে অপহরণ ও হত্যার অভিযোগে তিনজনকে ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের কাঞ্চন খানের ছেলে শামীম খান (২০), আব্দুস সালামের ছেলে মো. সোহাগ এবং তারাকান্দি রাজিবপুর গ্রামের সুলতু মিয়ার ছেলে হুমায়ুন। এদের মধ্যে হুমায়ুন পলাতক রয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত 

/এমও/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম