লুটপাট-দুর্নীতি বন্ধ না হলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়: ফিরোজ রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৫:৩৩আপডেট : ১২ জুন ২০১৬, ১৫:৩৩

কাজী ফিরোজ রশীদ অর্থিক খাতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধ না হলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে রবিবার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফিরোজ রশীদ বলেন, অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, আর্থিক খাতে সাগর চুরি হয়েছে। কিন্তু যারা এই চুরি করেছেন তাদের বিরুদ্ধে কোনও কথা বলেননি। রিজার্ভ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ফরাসউদ্দিন সাহেব বলেছেন ছয় কর্মকর্তা জড়িত। গভর্নর আতিউর শুধু জনসংযোগ করেছেন। গত সাত বছরে ৩০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একটি ঘটনারও বিচার হয়নি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফিরোজ আরও বলেন, হলমার্ক এক টাকাও ফেরত দেয়নি। বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এত টাকা লুণ্ঠন হলো কোনও বিচার হয়নি। সরকারি ব্যাংকগুলো ধ্বংসের মুখোমুখি। সব বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আয়ের টাকা বিনাবাক্যে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দিলে এত টাকা বিদেশে পাচার হতো না। এনবিআরের কারণেই অনেকে সামান্য কিছু টাকা এদেশে রেখে বিদেশে পাচার করে। এনবিআর ট্যাক্স পেয়ারদের পেছনে এমনভাবে লাগে আখের মতো রস নিংড়ে নেয়। ভ্যাটের টাকা লুটপাট হয়। ভ্যাট না দিয়ে কাস্টমসের লোককে টাকা দেয়। সরকার টাকা পায় না।
তিনি বলেন, ব্যাংকিং খাতে ৪০ হাজার কোটি টাকা লুট হয়েছে। ভারতের সোমনাথ মন্দির লুণ্টনের পর এত বড় লুণ্ঠন আর এ অঞ্চলে হয়নি। লুণ্ঠনের টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একাটি ব্যাংক রেখে সরকারি মালিকানাধীন সব ব্যাংক বেসরকারিকরণের প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, বর্তমান অর্থমন্ত্রী ৮৪-৮৫ অর্থবছরে মাত্র ৫ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন। সেই টাকায় দেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়। বাজেটের বৈষম্য দূর করার কোনও অঙ্গীকার নেই।

বাজেট আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগের রফিকুল ইসলাম, আব্দুস শহীদ, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রহমান, হাবিবুর রহমান, কাজী রোজী, একেএম ফজলুল হক, শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।



ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক