আত্মসমর্পণের আহ্বান যৌথ বাহিনীর, জঙ্গিদের তিন শর্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ০৩:৩১আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৯:২৫

অভিযানে যৌথ বাহিনী গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে যৌথ বাহিনী। এই বাহিনীতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো, র‌্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা রয়েছেন। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।
জবাবে জঙ্গিরা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছে। শর্ত তিনটি হলো-
১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।
৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান- স্বীকৃতি দিতে হবে।
প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, জঙ্গিরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছে।
এমও/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়