গুলশান হামলা

সন্দেহভাজন এক তরুণীসহ চারজনের ভিডিও প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৬, ১৪:৩২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:৫৩

গুলশান হামলা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় এক তরুণীসহ আরও চারজনের ভিডিও প্রকাশ করেছে র‌্যাব। তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে এই এলিটফোর্স।

মঙ্গলবার দু’টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  র‌্যাবের অফিসিয়াল পেজে তারা একটি সড়কের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আপলোড করে সন্দেহভাজন এই চারজনের ভিডিও প্রকাশ করেছে।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও ফুলশার্ট পড়া এক তরুণ সড়কের ওপর হাটাহাটি করছে। যাকে ১ নম্বর সন্দেহভাজন বলছে র‌্যাব। তাকে রাস্তার এপাশ-ওপাশে হাঁটতে দেখা যায়। মোবাইল সাদৃশ্য একটি বস্তুও দেখা যায় তার হাতে। এরপর একটি প্রাইভেট কার থেকে এক তরুণকে রাস্তার মাঝখানে নামতে দেখা যায়। সে দৌড়ে রাস্তা পার হয়। এর পরপরই ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের শার্টপরা সুঠাম দেহের এক তরুণ ফুটপাতে হাঁটছে, আর পেছনের পকেটে হাত দিয়ে কিছু খুঁজছে। ফুটপাতে আমগাছের নিচে সে অবস্থান করে। তার সঙ্গে ফুটপাত থেকে আরও এক তরুণী বের হয়। সে হেঁটে সামনের দিকে অর্থাৎ হলি আর্টিজান বেকারির দিকে অগ্রসর হচ্ছে।

ভিডিওর বিষয়ে মুফতি মাহমুদ আরও বলেন, ‘ভিডিওতে যাদের দেখা যায়, তারা সন্দেহভাজন। তারা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান করেছিল। তাদের বিষয়ে কেউ জেনে থাকলে নাগরিকদের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

গত ১ জলাই রাত সাড়ে ৮টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। ২ জুলাই সকালে সশস্ত্র বাহিনীর অভিযানে জিম্মি সংকটের অবসানের পর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি। নিহত হয় হামলাকারীরাও। এই ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস।

  

/এআরআর/এপিএইচ/

আরও পড়ুন:

‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’

রাজধানীতে শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২০

অধ্যাপক স্ত্রী-মেয়ে-জামাই নিয়ে লাপাত্তা চিকিৎসক, ‘চিন্তা করো না, আমরা মুসলিম কান্ট্রিতে আছি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান