নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৯:২৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:৩৩

পাঁচ নম্বর সড়কের পাঁচ নম্বর ভবন

নির্ঘুম রাত কাটালেন ক্যলাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ওই ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এরপর থেকেই ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন করা হয়। তখন জানানো হয় ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর অপারেশন স্টর্ম-টোয়েন্টি সিক্স অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা জাহাজ বিল্ডিং নামের পরিচিত ওই বাড়ির পাশের বাড়ির বাসিন্দা এক বেসরকারি সংস্থার কমর্কর্তা জানান, তাদের অফিস থেকে নিরাপত্তা ইস্যুতে নিজ নিজ বাসায় থাকতে বলেছে। এই রাস্তার বাসিন্দারা কেউই স্কুল, কলেজ বা অফিস যেতে পারেননি।

তিনি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির আওয়াজ পেলেও তারা কেউ ঘর থেকে বের হওয়ার সাহাস পাননি।

ওই বাড়ির উল্টা পাশের বাড়ির কেয়ারটেকার বলেন, মূল অভিযানটা হয়েছে ভোর রাতের দিকে হয়েছে। সেসময় তাদের সব লাইট, দরজা, জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল। ওই ফ্ল্যাটের বাসিন্দাদেরকে মেঝেতে বা অন্য কোনও সাপোর্টে থাকতে বলা হয়।  

আরও পড়ুন: 

কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

 ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

ছবি: সাজ্জাদ

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’