কল্যাণপুরে নিহত সাব্বির আওয়ামী লীগ নেতার ‘নিখোঁজ’ সন্তান!

উদিসা ইসলাম
২৭ জুলাই ২০১৬, ১৪:১৪আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৬:৩৯

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বিল্ডিংয়ে’ নিহত ৯ জঙ্গির একজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের সাব্বিরুল হক কনক (২২)। সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র ছিল বলে জানিয়েছেন তার বন্ধুরা।পুলিশের প্রকাশিত ছবি দেখে তার বন্ধু ও স্বজনদের মাধ্যমেই পরিচয় প্রকাশ পায়। তারা বিস্ময় প্রকাশ করেননি খুব, কেননা এইচএসসি পরীক্ষার পর কোচিং করতে গিয়েই বদলে যেতে থাকে কণিক।

সাব্বিরুল হক কণিক তার পিতা আনোয়ারা উপজেলা বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী রাশেদ। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ড. মোহাম্মদ সফিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সাব্বিরের বিশ্ববিদ্যালয়ের নাম সাব্বিরুল হক চৌধরী, পিতা আজিজুল হক চৌধুরী। তিনি আরও বলেন, সাব্বির ২০১৪ সালে ইকোনোমিক অ্যান্ড ব্যাংকিং বিভাগেই ভর্তি হয়েছিল। তখন থেকেই সে বিভাগে অনুপস্থিত। নিয়মানুযায়ী পরপর দুই সেমিস্টার অনুপস্থিত থাকার কারণে তার ছাত্রত্ব চলে যাওয়ায় এখন সে আর আমাদের ছাত্র না।
স্থানীয় সূত্র জানায়, সাব্বিরুল হক কনক গোল্ডেন জিপিএ পেয়ে সরকারি মুসলিম হাই স্কুল থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে। এইচএসসির পর চকবাজারে রেটিনা কোচিং সেন্টারে ক্লাস করতো। সেখানে যাওয়ার পর তার কথাবার্তা ও চালচলনে পরিবর্তন দেখা দেয় বলে সহপাঠীদের দাবি।
কনকের বাবা আজিজুল হক সপরিবারে চট্টগ্রাম শহরে বাস করেন। সন্তান এভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে জেনে এলাকার মানুষের কাছে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা বিশ্বাস করতে পারছিলেন না কনক জঙ্গি। আনোয়ারা থানার ওসি আব্দুল লতিফ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিহত জঙ্গি সাব্বিরুল হক কনকের গ্রামের বাড়ি বরুমছড়া গিয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন চার মাস আগে নিখোঁজ হওয়া সাব্বির প্রকাশ কনক রাজধানীর কল্যাণপুরে নিহতদের একজন, তবে তার পিতা-মাতা গ্রামে অবস্থান না করায় এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেননি বলে জানিয়েছে স্থানীয় থানা সূত্র।
কনকের বন্ধুদের দাবি, আচরণগত পরিবর্তনের সময় দাবি করতো, সে ছাড়া বাকি আত্মীয়-পরিবার অনৈসলামিক। তাদের ইসলামের পথে ফেরানোর কথাও বলতো। তাবলিগ জামাতের কথা বলে কখনও কখনও সপ্তাহ-দশদিনের জন্য উধাও হয়ে যেত সাব্বির। বছরখানেক আগে একবার তিন মাসের জন্য নিরুদ্দেশ থাকার পর বাসায় ফিরে আসে সে। সর্বশেষ চার মাস আগে রাউজানে এক বিয়েতে যাওয়ার কথা বলে বাবার কাছ থেকে পাঁচশ টাকা নিয়ে বের হয়। সেই থেকে কনক নিখোঁজ ছিল।

এপিএইচ/

আরও পড়ুন:

৯ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পরিবার

কল্যাণপুরে গ্রেফতার হাসান হোসনি দালান হামলায়ও জড়িত

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের