'জঙ্গিবাদ প্রতিরোধে ধারাবাহিক মনিটরিংয়ের বিকল্প নেই'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৭:৪৭আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৮:২৮

জঙ্গিবাদ প্রতিরোধে ধারাবাহিক মনিটরিংয়ের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান। বাংলা ট্রিবিউন আয়োজিত 'জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি' শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুর রহমান
হাবিবুর রহমান বলেন, আমরা ‘ক্যালকুলেটেড রিস্ক’ নিয়ে অপারেশন পরিচালনা করি। সক্ষমতা অর্জন সম্ভব কিনা এটা একটা ধারাবাহিক ইঁদুর-বিড়াল দৌড়। মনে রাখা জরুরি, আমরা যত বেশি সক্ষম হব, তারা নতুন ডাইমেনশন এবং আরও শক্তি নিয়ে এগিয়ে আসতে চাইবে। ফলে ওরা যেটা করবে সেটাকেই প্রতিরোধ করার প্রস্তুতি থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'প্রতিক্রিয়া না দেখিয়ে সবসময় জঙ্গিরা কী করতে পারে, সেই সম্ভাবনা চিহ্নিত করে আগেই প্রস্তুত থাকাটা মূল কাজ। যাতে করে সামনে আসার পরিস্থিতি তৈরি হলেই যেন গ্রেফতার করতে পারি।'

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু, মনোরোগ বিশেষজ্ঞ ড. মেখলা সরকার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ব্লগার ও লেখক আরিফ জেবতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। 'জঙ্গিবাদ প্রতিরোধে ধারাবাহিক মনিটরিংয়ের বিকল্প নেই'

/ইউআই/এমআর/

আরও পড়ুন:

‘জঙ্গিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ফেলেছে’

'মূল হোতাদের ধরতে না পারলে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই'

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের