যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৬:১৮আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৭:০১

আদালতে হাসনাত ও তাহমিদগুলশান হামলায় জিজ্ঞাসাবাদের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আদালতে দেওয়া রিমান্ড আবেদনে গুলশান হামলার সঙ্গে হাসনাত ও তাহমিদের কী ধরনের সংশ্লিষ্টতা তা জানানো হয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়, হাসনাত করিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীররে একজন সক্রিয় সদস্য। বিভিন্ন সময় হাসনাতকে সাহায্য করে তাহমিদ।
আবেদনে আরও বলা হয়, হলি আর্টিজানে হামলার দিন জঙ্গিরা তাদের নিজস্ব যোগাযোগের জন্য ডাব্লুআইসিকেআর (WICKR) নামে একটি অ্যাপস ব্যবহার করে। হাসনাত করিমের মোবাইলে ওই অ্যাপসটি পাওয়া গেছে। জঙ্গিরা রাত ৮টা ৪৪ মিনিটে হলি আর্টিজানে ঢুকে এরপর রাত ৮টা ৫৭ মিনিটে তার মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করা হয়। এ বিষয়ে রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। 
এরআগে বৃহস্পতিবার হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে আদালতে হাজির করা হয়। এসময় ১০ দিনের রিমান্ডের আবেদন করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সনেশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির। ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এই শুনানি হয়। তাদের বুধবার রাতে আটক করা হয় গুলশান এলাকা থেকে। দুজনই হলিআর্টিজান রেস্টুরেন্ট থেকে অভিযানের আগে মুক্তি পান।
আরও পড়ুন: হাসনাত ও তাহমিদের ৮ দিনের রিমান্ড

/এসআইটি/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব