হাসনাতের মোবাইলে ছিল জঙ্গিদের বিশেষ অ্যাপ

হিটলার এ. হালিম ও নাঈম সিনহা
০৪ আগস্ট ২০১৬, ১৭:৩৬আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ০২:২৯

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমে গুলশানের হলি আর্টিজানে হামলার সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের মোবাইলে ডাউনলোড করা হয় একটি বিশেষ অ্যাপ। বৃহস্পতিবার হাসনাত করিম ও তাহমিদের রিমান্ড আবেদনে জানানো হয় জঙ্গিরা ব্যবহার করে বিশেষ অ্যাপটি। অ্যাপটির নাম 'উইকার অ্যাপ' (Wickr)।
রিমান্ড আবেদনে বলা হয়, 'হলি আর্টিজানে হামলা হয় রাত ৮ টা ৪৪ মিনিটে এবং হাসনাত করিমের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করা হয় ৮টা ৫৭ মিনিটে। এই অ্যাপটি ব্যবহার করে সাধারণত জঙ্গিরা যোগাযোগ স্থাপন করে থাকে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তথা জঙ্গিরা কী ধরনের তথ্য আদান-প্রদান করেছিল, ঠিক কী কারণে অল্প সময়ের জন্য হাসনাত এই অ্যাপ ডাউনলোড করেছিলেন, সে বিষয়ে জানার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।'

জঙ্গিরা ব্যবহার করে এই অ্যাপটি যেভাবে কাজ করে অ্যাপটি:
উইকার একটি যোগাযোগ অ্যাপ। ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এটিতে। যে ডিভাইসে এটি ব্যবহার করা হয় সেই ডিভাইস থেকে সব ধরনের মেসেজ, ছবি ও ভিডিও কনটেন্ট মুছে ফেলা যায়।
ফলে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড টেক্সট, ভিডিও, ছবি এবং ভয়েস- প্রেরক তার মতো করে পাঠাতে পারেন।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশ দিলেও তাৎক্ষণিকভাবে ইন্টারনেট ও টেলিকম নেটওয়ার্ক সেবা বন্ধ করা সম্ভব হয়নি। কেন্দ্রীয়ভাবে রিয়েল টাইমে টেলিকম নেটওয়ার্ক বন্ধ করার প্রযুক্তি না থাকায় এ সমস্যা হয়েছিল বলে জানিয়েছিলেন ইন্টারনেট ও টেলিকম সেবাদাতা একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

এরআগে বুধবার রাতে হাসনাতকে গুলশান ও তাহমিদকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালত তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে। তারা দুজনই হলি আর্টিজানে অভিযানের আগেই মুক্তি পান।

আরও পড়ুন: যে কারণে রিমান্ডে হাসনাত ও তাহমিদ

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ