ছয় মাসের মধ্যে ভবন রঙ করুন: মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৬, ১৯:০৫ আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৯:০৫

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ভবনগুলো রঙ করতে মালিকদের পরামর্শ দিয়েছেন মেয়র আনিসুল হক। সেই সঙ্গে নগরীর পরিচ্ছন্নতায় দোকান ও ভবনের সামনে আবর্জনা এবং রাস্তা কিংবা ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে না রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মতবিনিময় সভা

রবিবার বিকেলে রাজধানীর উত্তরা মডেল টাউনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ আহ্বান জানান। উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা আয়োজন করে উত্তর সিটি করপোরেশন।

সভায় ভবন-মালিক, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীসহ  বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। মেয়র সবার কথা শোনেন এবং সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

মেয়র বলেন, ‘উত্তরার উন্নয়নে ১২০ কোটি টাকার কাজ চলছে। আরও উন্নয়নের পরিকল্পনা আছে। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় আমরা ৫০০ গাছ কেটে ৩০ হাজার গাছ লাগিয়েছি।’

মেয়র আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ ঢাকার ডিপ্লোমেটিক জোনের ভবন মালিকদের সোসাইটিগুলোর সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনী গঠন এবং নির্দিষ্ট রঙের রিকশা চালু করা হচ্ছে। এই রিকশাচালকদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ ছাড়া শিগগিরই ওই এলাকায় ঢাকা-চাকা নামে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ  বাস চালু হবে।’

সম্প্রতি চালু হওয়া ‘নগর’ অ্যাপ সম্পর্কে মেয়র বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে আপনাদের যেকোনও অভিযোগ আমি সরাসরি দেখতে পাব। মেয়রকে আপনারা যেকোনও প্রয়োজনে পাশে পাবেন।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা, অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওএফ/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড