গুলশান ও শোলাকিয়ায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ৭০ লাখ টাকা অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১৩:৪৮আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৩:৫৭

গুলশান হামলা ও শোলাকিয়ায় ঈদগাহের অদূরে জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ৭০ লাখ টাকা অনুদান দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বুধবার পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন তিনি।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত নিহত পুলিশ সদস্যদের স্বজন ও অন্য অতিথিরা

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও ডিএমপি থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খান নিহত হন। গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত হন কিশোরগঞ্জ জেলার কনস্টেবল আনছারুল হক ও কনস্টেবল জহিরুল ইসলাম।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামের মা করিমন নেছাকে ৫ লাখ ও তার স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকা, ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকা, কনস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা ও মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা, কনস্টেবল জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

/জেইউ/এফএস/টিএন/   

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ অক্টোবর

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের