আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর নিও জেএমবি সক্রিয়: মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৬, ১৩:৪৫আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৪:০৬

মনিরুল ইসলাম ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বা জেএমবির একটি গ্রুপ কখনও জসীম উদ্দিন রাহমানির নেতৃত্ব মেনে নিতে পারেনি। তারা সবসময় নিষ্ক্রিয় ছিল। কিন্তু আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে গত একবছর ধরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের তিনি এই তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নিও জেএমবির পাঁচ সদস্যকে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় থেকে গ্রেফতার করে সিটিটিসি।

গ্রেফতারকৃতরা হলো- আতিকুর রহমান ওরফে আইটি আতিক, মো. আব্দুল করিম বুলবুল ওরফে ডা. বুলবুল, মো. আবুল কালাম আজাদ, মো. মতিউর রহমান ও শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক।

তাদের কাছ থেকে ২৫ টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ‘এরা সবাই আত্মঘাতী হামলাকারী। তাদের উত্তরবঙ্গ থেকে রাজধানীতে হামলা চালানোর জন্য নিয়ে আসা হয়েছিল। তারা ঢাকার কোনও বাসায় উঠে তাদের কাছে থাকা বিস্ফোরণ দিয়ে নাশকতার পরিকল্পনা করতো। পুলিশের উপস্থিতি টের পেয়ে নান্নু, সজবী, ইমরান ও জিন্সিহ আরও চারজন পালিয়ে যায়। এসব তাদের সাংগঠনিক নাম। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘গুলশান হামলায় পাচঁজন ও কল্যানপুরে ৯ জঙ্গি নিহত হওয়ার পর এই নিও জেএমবিদের ঢাকায় আনা হয়। তাদের কাছ থেকে কল্যাণপুরের বিষয় আরও তথ্য পাওয়া গেছে। তা যাচাই বাছাই করা হবে।’

গ্রেফতারকৃত এই পাঁচজন বেশ কয়েকমাস আগে এই বাড়ি ছাড়েন বলেও তিনি জানান।

আরও পড়ুন-

জামায়াতের নেতৃত্বে আসছেন ‘যুদ্ধাপরাধের দায়মুক্তরা’!

সাত প্রকাশের জবানিতে গুলশান হামলার ভয়াবহ চিত্র

'ভারতে আটক ৩৬ শিশুকে আইনি সহায়তা দিতে প্রস্তুত মাসুম'

/এআরআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
পথে পথে পুলিশি বাধা ও এনসিপি নেতাদের প্রতিরোধ, সারাদিনে যা ঘটলো
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করলো এনসিপি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন