নিজ নিজ এলাকায় নিয়োগ পাবেন শিক্ষক নিবন্ধন উত্তীর্ণরা: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৬, ১৩:৪৯আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৩:৪৯

শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা নিজ নিজ এলাকায়ই নিয়োগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, প্রত্যেকে নিজ নিজ উপজেলায় নিয়োগ পাবেন। নিজ উপজেলায় পদ না থাকলে নিজ জেলায় পাবেন। নিজ জেলায় না হলে বিভাগে পাবেন। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বা সভাপতির কোনও হস্তক্ষেপ থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। 

নুরুল ইসলাম নাহিদ বলেন, আগে শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যেত। ফলে অনিয়ম দূর করতে এবারই প্রথম আমরা পিএসসি’র (পাবলিক সার্ভিস কমিশন) মতো একটি মান সম্মত উপায়ে পরীক্ষা নিচ্ছি। এক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি টেস্ট হয়েছে। এখন লিখিত পরীক্ষা হচ্ছে। এরপর ১৫ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আগামী অক্টোবরে চূড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চাহিদা নিয়েছি। এর ফলাফল প্রকাশের সময় সম্পূর্ণ অনলাইনেই নিয়োগপ্রাপ্তদের জানিয়ে দেওয়া হবে তিনি কোথায় নিয়োগ পেলেন। কাজেই এখানে ঘুষ, দুর্নীতির কোনও সুযোগ থাকবে না। স্কুল, কলেজ বা মাদ্রাসা সভাপতিরও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার সারাদেশ থেকে প্রিলিমিনারিতে ৬ লাখ ২ হাজার ৫৩৩ জন প্রার্থী স্কুল, কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যালের পদের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে মাধ্যমিক ও সমমানের জন্য গতকাল (১২ আগস্ট) ৯০ হাজার ৯৪ জন বাছাইকৃত পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) উচ্চ মাধ্যমিক ও সমমানের ৫৫ হাজার ৬৯৮ বাছাইকৃত প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ প্রেক্ষিতে জারিকৃত প্রজ্ঞাপনে সাড়া দিয়ে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট পর্যন্ত ১৩ লাখ আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই বাছাই করে এনটিআরসিএ শূণ্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে।

নাহিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগপত্র ইস্যু করবে। নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও ধরনের সংশ্লিষ্টতা থাকবে না।

এর আগে শিক্ষামন্ত্রী এনটিআরসিএ’র ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় অন্যদের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ এর চেয়ারম্যান এএমএম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

গুলশান হামলায় জড়িতরা আল-কায়েদা নেতা আওলাকির অনুসারী!

ট্যুরিজম টাস্কফোর্স-সুদমুক্ত ঋণ চান পর্যটনখাতের ব্যবসায়ীরা

/অারএঅার/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী