বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ১৪:৪২ আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৪:৪৩

ঘটনাস্থলে মেয়র আনিসুল হক

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি বলেন, ‘বারবার কেন বসুন্ধরায় আগুন লাগে তা খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে এসেছি। ফায়ার সার্ভিস চাইলে সহযোগিতা নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজন হলে ব্যবহার করা হবে।’

রবিবার বেলা ১১টা ২৩ মিনিটে মার্কেটটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপর  ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো শপিং মল। মার্কেটের বাইরেও ধোঁয়া ছেয়ে গেছে। মার্কেটের ভেতরে প্রবেশের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও পড়ুন: ধোঁয়ায় আচ্ছন্ন বসুন্ধরা সিটি

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
তৃতীয় সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন এবাদত-মিরাজ
পুলিশ সদস্যদের রাতে একা না চলতে নির্দেশ, কারণ কী?
পুলিশ সদস্যদের রাতে একা না চলতে নির্দেশ, কারণ কী?
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
ক্যামেরার সামনে থেকে ক্ষমতার কাছে: কেন ও কীভাবে ইউটিউবাররা রাজনীতির মঞ্চে
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ