তামিমসহ তিন জঙ্গির মরদেহের ছবি প্রকাশ

নুরুজ্জামান লাবু ও তানভীর হোসেন
২৭ আগস্ট ২০১৬, ১৪:১২আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৪:৫৫

তামিম, মানিক ও ইকবাল

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় চালানো ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ অভিযান শেষে নিহত তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরীর নাম নিশ্চিত করতে পারলেও বাকি দু’জনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ। তবে এ দুজনের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত অপর দুই জঙ্গি মানিক ও ইকবাল হতে পারে বলে ধারণা করছেন তারা। এ দু’জন কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় ছিল বলে সন্দেহ করছেন তারা। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মানিক ও ইকবালের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনে রক্ষিত জাতীয় পরিচয় পত্রের সার্ভারে তাদের হাতের ছাপের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। একইসঙ্গে কল্যাণপুর অভিযানে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে তাদের ছবি দেখিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।        

শনিবার পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিন তলা বাড়িতে এ অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা।  সকাল পৌনে ৯টায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। অভিযান শেষ হয় ১০টা ৩৫ মিনিটে। 

নিহত তামিম চৌধুরী

তামিম চৌধুরীকে ধরিয়ে দেওয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, অভিযান শুরুর পরপর বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়।

তামিমসহ তিন জঙ্গির মরদেহের ছবি প্রকাশ

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, 'পাইকপাড়া বড় কবরস্থান এলাকার তিনতলা ওই ভবনের তৃতীয় তলাতেই জঙ্গিরা অবস্থান করছে। সকালে অভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গি সদস্যরা তাদের সব ডকুমেন্ট ও আলামত আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আমাদের ধারণা, তিন তলাতে জঙ্গিদের একটি বড় টিম অবস্থান করছে। সকাল সাড়ে ৯টায় পুলিশটের কাউন্টার টেরোরিজম ইউনিট ও ডিএমপি পুলিশ, নারায়ণগঞ্জ পুলিশ ও র‌্যাবের সহযোগিতার অপারেশন শুরু হয়েছে।'

তামিমসহ তিন জঙ্গির মরদেহের ছবি প্রকাশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ‘গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।’

ওই বাড়ি হতে কয়েকশ গজ দূরে পুলিশ বেষ্টনী দিয়ে এলাকাবাসীর চলাচল বন্ধ করে দেয়।

আরও পড়ুন:

‘আপনার গুলিতে মারা যাবে?’

নারায়ণগঞ্জেএকটিবাড়িতেজঙ্গিআস্তানাসন্দেহেপুলিশেরঅভিযান

গুলশানহামলারমাস্টারমাইন্ডতামিমচৌধুরীসহতিনজঙ্গিনিহত

মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর আদ্যোপান্ত

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

ওষুধব্যবসায়ীপরিচয়েবাসাটিভাড়ানিয়েছিলজঙ্গিরা: আইজিপি

‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা

সব নথিপত্র পুড়িয়ে ফেলে জঙ্গিরা

জঙ্গি তামিম চৌধুরীর মরদেহের ছবি প্রকাশ

 

/এসটি/টিএন/

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম