আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ০৭:৫৫

সজীব ওয়াজেদ জয়ের হাতে পুরস্কার তুলে দেন হলিউড অভিনেতা রবার্ট ডেভি। 'আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ১৯ সেপ্টেম্বর সোমবার তার হাতে এই পুরস্কার তুলে দেন বরেণ্য হলিউড অভিনেতা রবার্ট ডেভি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং খ্যাতনামা অভিনয় ও সংগীতশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কারের আয়োজন করে। এ বছর থেকে শুরু হওয়া এই পুরস্কার এখন থেকে প্রতিবছর একবার করে প্রদান করা হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়নে লক্ষ্য অর্জনের প্রথম বছরে আইসিটি ও প্রতিযোগিতামূলক টেকসই উন্নয়নের উপাদানগুলোকে গ্রহণের জন্য এই আয়োজন।

বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আইসিটি বিভাগে নেতৃত্বদান এবং দৃঢ়তার সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টেকসই উন্নয়নের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

/এমপি/

সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের