গামকা সরাতে ১৫ দিন সময় দিলেন মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের মেডিক্যাল চেকআপ সেন্টার ‘গামকা’ গুলশান আবাসিক এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রবিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে মেয়র এ নির্দেশ দেন।

মেয়র আনিসুল হক গামকা সরে যাওয়ার সময় বেঁধে দিচ্ছেন জানা গেছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর ৯৪ নম্বর সড়কে জিসিসি অ্যাপ্রুভড মেডিক্যাল সেন্টারস অ্যাসোসিয়েশন (গামকা) নামের এই প্রতিষ্ঠানটি প্রায় ১২ বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সেবা নিতে এখানে আসেন। এতে সৃষ্ট হয় ৬-৭ হাজার মানুষের দীর্ঘ লাইন। প্রায় দিনই প্রধান সড়ক পর্যন্ত চলে আসে লাইনটি। এর ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যাহত হয়। এ ব্যাপারে ইতোপূর্বে নালিশ করা হয় সিটি করপোরেশনে। কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি।
অবশেষে মেয়র আনিসুল হক রবিবার সরেজমিন ৯৪ সড়ক পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলে গামকাকে অন্যত্র সরে নেওয়ার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত কয়েক হাজার বিদেশ গমনেচ্ছু নারী-পুরুষ মেয়রের কাছে গামকা সম্পর্কে অভিযোগ জানান। এক পর্যায়ে মেয়র প্রতিষ্ঠানটির ভেতর গিয়ে খোঁজ নেন। তিনি প্রতিষ্ঠানটিকে নতুন জায়গায় স্থানান্তরের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে বলেন, সাত দিন পর আমি আবার পরিদর্শনে আসব।
এর আগে মেয়র কাকলী থেকে বনানী ১১ ও ১৮ নম্বর সড়ক হয়ে গুলশান ৫০ নম্বর সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি ফুটপাথে বিদ্যমান সিকিউরিটি পোস্ট ও সিকিউরিটি ব্লক অপসারণ এবং ইলেকট্রিক পোলগুলো সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনওয়ারুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা এবং গুলশান সোসাইটির মহাসচিব মেয়রের সাথে উপস্থিত ছিলেন।

/ওএফ/এইচকে/

পড়ুন: কল-কারখানায় পুরনো যন্ত্রপাতি আমদানিতে নিষেধাজ্ঞা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেসির গোলে চমক, পিছিয়ে পড়লো জার্মানি
কেসির গোলে চমক, পিছিয়ে পড়লো জার্মানি
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার 
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
জার্মানির বিপক্ষে ইতিহাসের দ্বারে আইভরি কোস্ট, নকআউট নিশ্চিত করার সুযোগ
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
বাড্ডায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু 
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন