উন্মুক্ত হলো ঢাকা সিএমএইচের ককলিয়ার ইমপ্ল্যান্ট সেন্টারের সেবা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ০৫:২৮আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০৫:৩৬

ঢাকা সিএমএইচ

ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)শ্রবণ ও বাক প্রকিবন্ধীদের জন্য স্থাপিত ককলিয়ার ইমপ্ল্যান্ট সেন্টারটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাড়াও সাধারণ বেসামরিক নাগরিকরাও এই সেন্টারে এসে সেবা গ্রহণ করতে পারবে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিএমএইচে অত্যাধুনিক অডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা ও অ্যাউডিটরি ভারবাল থেরাপি সুবিধাসম্পন্ন একটি বিশ্বমানের ককলিয়ার ইমপ্লান্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও চিকিৎসা খরচ বহন সাপেক্ষে বেসামরিক ব্যক্তিরাও এই সেন্টার থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শ্রবণ ও বাক প্রতিবন্ধীকে সফলভাবে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি করা হয়েছে। এর ফলে শ্রবণ প্রতিবন্ধীরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম