নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৬:১০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৬:১১

জাতীয় সংসদ ভবন নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সুপারিশ করে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রত্না, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।
বৈঠকে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় কমিটি উদ্বেগ প্রকাশ করে।
বৈঠকে অর্থনৈতিক ক্ষমতায়নে ‘নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এবং একই ক্যাম্পাসে মহিলা বিষয়ক অধিদফতর, শিশু একাডেমি ভবন ও মহিলা সংস্থার কার্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
/ইএইচএস/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম