রাত থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩

অ্যাম্বুলেন্স বিভিন্ন দাবিকে সামনে রেখে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। সব ধরনের অ্যাম্বুলেন্স মালিক সমিতি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শনিবার, ৩১ ডিসেম্বর, রাত ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানা গেছে। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে না পাওয়া অব্দি ধর্মঘট চালিয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সমিতির কর্তাব্যক্তিরা।

ধর্মঘটের কারণ সর্ম্পকে জানতে চাইলে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিআরটিএ থেকে অ্যাম্বুলেন্সকে রুট পারমিট দেওয়া হয় না, তবু রাস্তায় বের হলেই পুলিশ সার্জেন্টরা রুট পারমিট দেখতে চান। বিআরটিএ থেকে যদি আমাদেরকে পারমিট না দেওয়া হয়, তাহলে আমরা তা কিভাবে দেখাব। এ নিয়ে বিভিন্ন সময়ে মামলা এবং হয়রানি করা হয় আমাদের। আবার বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা দেয়- অ্যাম্বুলেন্স কেন সিএনজি করা হয়েছে। রাস্তায় বের হলেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকার পর্যন্ত মামলা করা হয় আমাদের বিরুদ্ধে। এছাড়া পুলিশ সার্জেন্টদের দুর্ব্যবহার, নগদ টাকার কারবারসহ আরও অনেক বিষয় নিয়ে ক্ষুব্ধ আমরা।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছিলাম। তবে অতি সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর থেকে এ হয়রানি আরও বেড়ে গেছে। এসব কারণে আমরা শনিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। মূলত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্জেন্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েই এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’

রোগীদের আশু ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের কোনও মহল থেকে যদি আমাদের ডাকা হয়, আমাদের অভিযোগ শুনে যদি তারা এসব সমস্যার সমাধান দেওয়ার আশ্বাসও দেন, তাহলে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নেব।

/জেএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম