প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪ আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৮:৫৪

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন আনিসুল হক ঢাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবার ইংরেজি নববর্ষের প্রথম ফুলেল শুভেচ্ছা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এরপর গণভবনে পৌঁছান তিনি। তখন গণভবনে থাকা ডিএনসিসির মেয়র আনিসুল হক প্রধানমন্ত্রীকে ঢাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শুভেচ্ছা গ্রহণ করেন এবং মেয়রের মাধ্যমে ঢাকা মহানগরীর বাসিন্দাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

মেয়রের পর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওএফ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ