ভিসির হাতে প্রোভিসি লাঞ্ছিতের অভিযোগ: বিএসএমএমইউতে উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৫:১৮ আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৬:০১

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসির হাতে প্রোভিসি লাঞ্ছিত হওয়ার ঘটনায় আজ শনিবারও দুই দফা গোলযোগ ঘটেছে ক্যাম্পাসে। এ উত্তেজনার পর ডিনস কমিটির মিটিং চলছে বিএসএমএমইউতে। ফলে শনিবার দুপুর পর্যন্ত চিকিৎসক না পাওয়ায় অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন বিএসএমএমইউ হাসপাতালটির রোগীরা।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক অনির্ধারিত সভা শেষে প্রোভিসি অধ্যাপক ডা. জাকারিয়া স্বপন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন বলে অভিযোগ আনেন। তবে ভিসি বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ভিসির সমর্থক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল  ও  প্রোভিসি ডা. এএসএম  জাকারিয়া স্বপনের সমর্থক চিকিৎসকরা ক্যাম্পাসে মহড়া দেয়।  পরে বিএসএমএমইউ-এর পরিচালক বি. জে. মোহাম্মদ আব্দুল্লাহ আল হারুনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ রয়েছে উভয় পক্ষের শোডাউনে উল্লেখযোগ্য সংখ্যক বহিরাগত উপস্থিত ছিল। এ সময় দুই দফায় তাদের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির এ ব্লকের বটতলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়টির দোতলায়ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের রাখা হয়েছে। ডিনস কমিটির বৈঠক এখনও চলছে।

/জেএ/টিএন/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ