বিনা বিচারে আটক কক্সবাজারের তিন বন্দির নথি হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯

হাইকোর্ট

বিনা বিচারে ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা তিন বন্দির মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৫ মার্চের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিমকে এসব নথি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।
সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, ‘চার বন্দির বিষয়ে আমরা তথ্য দিলেও একজনের জেলার নামে ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলেছেন আদালত।’ কক্সবাজার জেলা কারাগারে বিচার শেষ না হওয়া পৃথক মামলায় চার বন্দির এক দশকের বেশি সময় কারাগারে থাকার তথ্য ২০ ফেব্রুয়ারি আদালতের নজরে আনা হয়।

আসামি আবুল কাশেম হত্যা, অস্ত্র ও দণ্ডবিধিতে করা পৃথক তিন মামলায় ২০০৫ সালের ২১ মে থেকে, মোস্তাক আহমেদ ২০০৬ সালের ২৩ মার্চ থেকে একটি হত্যা মামলায়, নুরুল ইসলাম ২০০৩ সালের ১৮ এপ্রিল থেকে একটি হত্যা মামলায় কক্সবাজারের জেলা কারাগারে আছেন। এ ছাড়া দণ্ডবিধিতে করা এক মামলায় সানি ওরফে লিটন ২০০৬ সালের ১১ অক্টোবর থেকে কারাগারে আছেন।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম