আফ্রিকান মাগুর ও পিরানহা আমদানি করলে জেল-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ১৩:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৩:৫৫

আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আইন অমান্য করলে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘বিভিন্ন দেশ থেকে মৎস্য রেণু, মৎস্য পোনা ও মাছ আমদানি করা হয়। তাই এসব রেণু, পোনা ও মাছে যেন কোনও জীবাণু না থাকে সেজন্য এ আইন করা হয়েছে। এটি একটি নতুন আইন। এ আইনে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি নিষিদ্ধ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনে বলা হয়েছে, আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ থাকবে। মৎস্য অধিদফতরের মহাপরিচালক কর্তৃপক্ষের প্রধান থাকবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে আমদানি ও রফতানি নিষিদ্ধ করতে পারবে। কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করবে। যারা পোনা বা রেণু আমদানি বা রফতানির বিষয়ে সুপারিশ করতে পারবে। কর্তৃপক্ষ মৎস্য সংঘ নিরোধ কেন্দ্র স্থাপন করতে পারবে। বিদেশ থেকে মাছ, পোনা ও রেণু আমদানি করতে হলে এ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম