ইসলামের সুশিক্ষা ও দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫৪

মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘এক শ্রেণির মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম রক্ষার নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে। তাই ধর্মের ভ্রান্ত শিক্ষা থেকে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের রক্ষার জন্য দিনি শিক্ষার প্রচার ও দিনি দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে কুষ্টিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ।

ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিশ্বের কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি।’ 

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এক শ্রেণির মানুষ ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে ধর্মের অপব্যবহার করছে। ধর্মপ্রাণ আলেম ওলামাদের এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ওলি-আওলিয়ারা নিষ্ঠার সঙ্গে দিনের প্রচার করেছেন বলেই বাংলার মাটিতে ইসলাম আজ একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনোই এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সংশ্লিষ্ট জেলার শিক্ষক, কেয়ারটেকার, খতিব, ইমাম, আলিয়া ও কওমি আলেমরা উপস্থিত ছিলেন।

/সিএ/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম