দুর্নীতি দমনের জন্য ১০১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৭, ১৭:২৪আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:২৭

দুদক চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০১ কোটি টাকা। গত র্অথবছরে এ খাতের জন্য মোট বরাদ্দ ছিল ৮৭ কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে ১৪ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই বরাদ্দ রাখার কথা হয়েছে।

বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘‘দেশের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য একটি সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে দুদককে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ‘দুর্নীতি দমন কমিশন আইন-২০১৬’ সংশোধন করা হয়েছে। দুর্নীতির অভিযোগগুলো সরাসরি গ্রহণের উদ্যোগ হিসেবে দুদকে হটলাইন চালু করা হয়েছে।’’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘জাতীয় শুদ্ধাচার কৌশলের নিবারণমূলক প্রক্রিয়ার অংশ হিসেবে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দুদক ‘গণশুনানি’ পরিচালনা করছে। ভবিষ্যতে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা আমাদের রয়েছে।’’

/জেইউ/এমএনএইচ/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম