লালন গীতিতে মুগ্ধ প্রণব মুখোপাধ্যায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জুন ২০১৭, ১০:১৫আপডেট : ০৫ জুন ২০১৭, ১০:২০

লালন গীতি

হিন্দি ও বাংলায় ফকির লালন শাহ-এর গান শুনে মুগ্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখেঅপাধ্যায়। শনিবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশের লালন গীতি শিল্পী ফরিদা পারভীনের গলায় দুই ভাষাতে গান শোনেন তিনি।

পরে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, শুধু তিনি নন, রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে উপস্থিত সবাই অভিভূত হয়েছেন ফরিদা পারভীনের পরিবেশিত লালন গীতিতে।

তিনি বলেন, লালন গীতি অনুবাদের সুযোগেই লালন শাহ ফকিরের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ তিনি পেয়েছেন। এর মাধ্যমে ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যেসব কারণে লালন এখনও প্রাসঙ্গিক সেগুলো হলো মানবতাকে সবার উর্দ্ধে স্থান দেওয়া, অসাম্প্রদায়িক দর্শন ও সমাজে সাম্যের বাণী প্রচার করা। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা এখন সভ্যতার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে। বিশেষভাবে আমরা এখন দারিদ্র্য-বোমা, সাম্প্রদায়িকতার বোমা এবং আনবিক বোমার হুমকি মোকাবিলা করে চলেছি। লালনের সাহিত্যকর্ম ও দর্শনের মাধ্যমে আমরা এই তিন বোমাকে শান্তিপূর্ণভাবে নিষ্ক্রিয় করতে পারি। পাশাপাশি সাম্প্রদায়িকতা ও সামাজিক বৈষম্যও নির্মূল করতে পারি।

অনুষ্ঠানে প্রফেসর মুচকুন্দ দূবে, বাংলা একাডেমির চেয়ারম্যান প্রফেসর আনিসুজ্জামান বক্তব্য রাখেন। ভারতে নিযুক্ত বাংলাদেশ-এর হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিশিষ্ট গুণীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিনেল।খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম