প্রখ্যাত ক্বারী বেলায়েত হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ১৭:৩০আপডেট : ২৪ জুন ২০১৭, ১৯:৫০

ক্বারী বেলায়েত হোসেন

বিশিষ্ট ক্বারী বেলায়েত হোসেন  ইন্তিকাল করেছেন। শনিবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। ২০১২ সাল থেকে ব্রেন স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। খেলাফত মজলিসের  প্রচার সম্পাদক মো. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্বারী বেলায়েত হোসেন দ্বীন নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক । চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন কারী বেলায়েতে হোসেন। তার বাবা আব্দুল জলিল এবং মা  সাইয়েদা খাতুন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বারোপাইয়া গ্রামের মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ তিনি। এরপর ঢাকার বড়কাটারা মাদ্রাসায় পড়াশোনা করেন ক্বারী বেলায়েত হোসেন। ২০১২ সালের ৪ ডিসেম্বরে ব্রেইন স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

ক্বারী বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এক বিবৃতিতে তারা বলেন, ক্বারী বেলায়েত হোসেন নূরানী শিক্ষা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে মহাগ্রন্থ আল-কোরান শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। এ অঞ্চলের দ্বীনি শিক্ষার প্রাথমিক স্তর ‘নূরানী’ তাঁর চিন্তা ও  গবেষণার ফসল। দেশের হাজার হাজার নূরানী মক্তব গড়ে উঠেছে তার শিক্ষা পদ্ধতি অনুসরণ করে। এ দেশের  লাখ লাখ মানুষ তাঁর প্রবর্তিত  কোরান শিক্ষা পদ্ধতি অনুসরণ করে সহজেই মাসয়ালা- মাসায়েলসহ সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরান শেখার ও পড়ার সৌভাগ্য অর্জন করেছেন।

/সিএ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম