গুলশান হামলা: নিহতদের প্রতি ইতালির রাষ্ট্রদূতের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৭, ১১:৫৬ আপডেট : ০১ জুলাই ২০১৭, ১২:২৯

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। শনিবার সকাল ১১টা ১০ মিনিটে কড়া পুলিশ পাহারায় তিনি হলি আর্টিজান বেকারিতে প্রবেশ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ পরেই সেখান থেকে বের হন।

হলি আর্টিজানে নিহতদের প্রতি ইতালি রাষ্ট্রদূতের শ্রদ্ধা ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে এসময় ইতালির আরও ৪ নাগরিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন হলি আর্টিজানে হামলায় নিহত একজনের স্বামী বলে জানা গেছে। তবে তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনও কথা বলেননি। শ্রদ্ধা জানানো শেষে তারা কয়েকমিনিট নীরবতাও পালন করেন।

প্রসঙ্গত, হলি আর্টিজান বেকারিতে এক বছর আগে জঙ্গি হামলার এক বছর পূর্তির দিন শনিবারে (১ জুলাই) রেস্টুরেন্টটি চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। হলি আর্টিজান বেকারির মালিক সাদাত মেহেদী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলি আর্টিজানের নিচতলা সবার জন্য উন্মুক্ত থাকবে।’ গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।
ছবি: নাসিরুল ইসলাম

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
সিটির শাস্তি হিসেবে জরিমানা যথেষ্ট নয়!
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
অবশেষে ভারতে চালু হলো অ্যাপল পে
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো