লাহোরের একাদশে সাকিব, বৃষ্টিতে দেরিতে খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৫, ২২:৪১আপডেট : ১৮ মে ২০২৫, ২৩:১৬

প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার পেশাওয়ার জালমির বিপক্ষে পাকিস্তান সুপার লিগের ম্যাচে তাকে একাদশে রেখেছে লাহোর কালান্দার্স। যদিও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হয়েছে। ম্যাচে টস জিতে পেশাওয়ার লাহোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ইনিংসের দৈর্ঘ্য কমে দাঁড়িয়েছে ১৩ ওভার করে।

সাকিব বাংলাদেশের হয়ে শেষবার খেলেন গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

পিএসএলে এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশাওয়ার জালমির হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব একপ্রকার নির্বাসিত রয়েছেন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে দেখা যায়নি তাকে। শেষবার তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন গত বছর নভেম্বরে। ওইবার আবুধাবি টি টেন লিগে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করেছিলেন।

পেশাওয়ার জালমি (একাদশ): মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ম্যাক্স ব্রায়ান্ট, মাজ সাদাকাত, আব্দুল সামাদ, ড্যানিয়েল সামস, লুক উড, মোহাম্মদ আলী, আহমেদ দানিয়াল, আলী রাজা।

লাহোর কালান্দার্স (একাদশ): ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুসল পেরেরা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন আফ্রিদি (ক্যাপ), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী